এতদিন জানা ছিল হাসলে মন ভালো থাকে৷ কিন্তু ব্যথা কমে, তা বোধহয় কস্মিনকালেও কেউ কল্পনা করতে পারেননি৷ আধুনিক গবেষকরা কিন্তু বলছেন হাসলে কিন্তু মন ভালো থাকার সঙ্গে সঙ্গে শরীরের ব্যথা-বেদনারও উপশম হয়৷
ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য
মানে সোজা বাংলায় বলতে গেলে হাসি না কি পেনকিলারের কাজও করে৷আর অনেকের সঙ্গে মিলে কোনও ব্যাপারে হাসিহাসি করলে তো আরও ভালো৷ সঙ্গে চেনা-পরিচিত কেউ বা বন্ধুবান্ধব থাকলে তো জমে ক্ষীর৷গলা ফাটিয়ে হাসুন আর সমস্ত ব্যথা ভাগান৷ তবে এটা নেহাতই সৌজন্য বা নিয়মরক্ষার জন্য কেঠো হাসি নয়৷ হাসতে হবে এক্কেবারে মন খুলে৷ তাহলেই না পাওয়া যাবে উপকার৷আসলে যখন আমরা কোনও কারণবশতঃ জোরে জোরে হাসি তখন স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ায় কিছুটা বদল ঘটে৷ আর তাতেই আমরা হাঁফিয়ে উঠি৷ এসময় আমাদের শরীর থেকে এন্ডোরফিন নামক এক হরমোন নিঃসৃত হয়, যা সাময়িকভাবে শরীরে ক্লান্তির অনুভূতি আনে৷ সঙ্গে আসে এক ধরনের ঝিমিয়ে পড়া ভাবও৷ এর ফলে শরীরে কোনও ব্যথা-বেদনা থাকলেও মস্তিষ্কে তার অনুভূতি ক্রমশ কমে যেতে থাকে৷
ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন