আপনাদের প্রতি আশা রাখছি আমার এই ছোট ব্লগে আপনাদের জন্য মানসম্মত টিউন এবং অনলাইন জগৎতের কুটিনাটি বিষয়গুলো আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব।

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

আলু-রসুনে দূর করুন ত্বকের বলিরেখা

রূপচর্চায় প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে নানা রকম ভেষজ উপাদান। বাদ যায় না রান্নায় নিত্য ব্যবহার্য উপাদানও। যেমন- আলু আর রসুন।
শুনতে একটু খটকা লাগলেও বলিরেখা দূর করে সুন্দর ত্বক পাওয়ার এ এক দারুণ হাতিয়ার! এছাড়াও দূর হবে ঘাড়-গলার কালো দাগসহ ব্রণ।

রসুন ‍দিয়ে রূপচর্চাঃ
আধা চামচ কর্ণ ফ্লাওয়ার, আধা চামচ চন্দন গুঁড়োর সঙ্গে সামান্য লেবুর রস, তাজা রসুন বাটা ২ চা চামচ ও কাঁচা দুধ ২ চামচ মিশিয়ে ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারেন। রসুনের ভিটামিন এ, সি ও ই-তে ব্রণের সমস্যা ও বলিরেখা দূর করবে।
ত্বকের চামড়ার টানটান ভাব ধরে রেখে করবে মসৃণ। ব্রণের সমস্যায় সামান্য রসুন মুখের ব্রণে ঘষুন। ১০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। ব্রণের জীবাণু নাশক এই উপাদান খুবই কার্যকর।

আলু দিয়ে রূপচর্চাঃ
মুখ পরিষ্কার করার জন্য আলু বেটে নিন, তারপর ভালো করে মুখে মাখুন। ৪/৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে মুখ পরিস্কার ঝকঝকে হবে। কালো দাগ দূর করার জন্য আলু বাটা কিংবা আলুর রস নিন। সঙ্গে কাঁচা দুধ মেশাতে হবে।
এই মিশ্রণ ঘাড়, গলা, কনুইয়ে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারেই দাগ-ছোপ কমবে। আলু দারুণ ফেসমাস্ক ও স্ক্রাবার হিসেবে বেশ কার্যকর। করে শুষ্ক ও কালো ত্বকের জন্য আলু খুব উপকারী একটি উপাদান।
লোকেশন: Bangladesh

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Translate My Site